1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবন রিসোর্ট থেকে জব্দকৃত ১৪টি বন্যপ্রাণী করমজলে অবমুক্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সুন্দরবন রিসোর্ট থেকে জব্দকৃত ১৪টি বন্যপ্রাণী করমজলে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬৭৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

মোংলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের বারাকপুরের সুন্দরবন রিসোর্ট থেকে কুমির, সাপ, বানর, গুইসাপ, মেছো বিড়াল ও বনবিড়াল জব্দের পর সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। ওই রিসোর্টে বেআইনিভাবে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ করায় শনিবার বিকেলে জব্দকৃত প্রাণীগুলো মোংলায় নিয়ে আসে বনবিভাগ। এরপর সেগুলো বিকেল থেকে পর্যায়ক্রমে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ।


পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে রেখেছিলো বাগেরহাটের বারাকপুর এলাকার সুন্দরবন রিসোর্ট। কয়েকদিন আগে বনবিভাগের খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সুন্দরবন রিসোর্টের এ বন্যপ্রাণীগুলো জব্দ করে রেখে আসেন।

এরপর শনিবার বিকেলে সেখান থেকে সাড়ে চারশত কেজি ওজনের ২ টি লবণ পানি প্রজাতির কুমির, ৬টি বানর, ২টি গুইসাপ, ১টি অজগর সাপ, ১টি মেছো বিড়াল ও ২টি বনবিড়াল এনে করমজলে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের কয়েকটি ইকোপার্ক থেকে আগে জব্দ করা ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী গত ৩ ফেব্রুয়ারী করমজলে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar