1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শরণখোলায় ট্রলারসহ ১১জেলে আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শরণখোলায় ট্রলারসহ ১১জেলে আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৮১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মাছ শিকারের জন্য অবৈধ অনুপ্রবেশ করে সুন্দরবনে ঢুকার অভিযোগে ট্রলারসহ ১১ জেলেকে আটক করেছেন বনবিভাগ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার ভোরে বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন ভাঙ্গাখাল থেকে টহলরত বন প্রহরীরা তাদেরকে আটক করেন। এ সময় মাছ শিকার কাজে ব্যবহৃত একটি ট্রলার ও কয়েকটি জাল জব্দ করেন বনবিভাগ।

আটককৃত জেলেরা হলেন সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), মোঃ সাইদ (৩৮), মোঃ জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মোঃ ইয়ারুল (৩২)মোঃ হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লাহ (৩২)।

এদের সকলের বাড়ী খুলানার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা দায়েরের পর শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনা জেলার কয়রা উপজেলার হাবিবুর রহমান নামের এক ব্যক্তি অবৈধভাবে এসব জেলেদের সুন্দরবনে মাছ শিকার করতে পাঠিয়েছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জেলেরা বনবিভাগের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, এসব জেলেরা বনবিভাগের অনুমতি ছাড়াই সুন্দরবনে মাছ শিকারে ঢুকে পড়েন। বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বন প্রহরীরা নিয়মিত টহলের সময় তাদের আটক করেন। জেলেদের ট্রলারে কোন মাছ না পাওয়া গেলেও মাছ ধরার জাল পাওয়া যায়। আটক জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে ঢুকার কোন অনুমতিপত্র দেখাতে পারেনি বলেও জানান তিনি। এ ঘটনায় দুবলা টহল ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে তাদের নামে বন আইনে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar