1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দুই কর্মচারীকে মারধরের ঘটনায় দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে হোটেল-রেস্টুরেন্ট - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে দুই কর্মচারীকে মারধরের ঘটনায় দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে হোটেল-রেস্টুরেন্ট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫৫০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার প্রাণকেন্দ্র নওয়াপাড়া শহরের খাবার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে দ্বিতীয় দিনেও চলছে ধর্মঘট। ফলে চরম জনদূর্ভোগের সৃষ্টি হচ্ছে। পুলিশ ইতোমধ্যে এক আসামিকে আটক করেছে।

অভয়নগর হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন আহমেদ গাজী জানান, ৫-৬জন সন্ত্রাসী শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়ার সাতক্ষীরা প্লাসের দুই শ্রমিককে মারধর করে। এ ঘটনায় হোটেল শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়। নওয়াপাড়া হোটেল কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শনিবার সকাল থেকে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীরা যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করে।

পুলিশ এ ঘটনায় একজন আসামিকে আটক করে জেলহাজতে পাঠায়।

কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ জানান, খাবার হোটেল সাত্ক্ষীরা প্লাসের ২কর্মচারীকে সন্ত্রাসীরা বেদম মারপিট করে এবং পাশের বিসমিল্লাহ হোটেলে গিয়ে সেই হোটেলের কতিপয় কর্মচারী ও মালিককেও তারা লাঞ্ছিত করে। এর প্রতিবাদে আমরা এই ধর্মঘট পালন করছি। শনিবারের ন্যায় রোববারও নওয়াপাড়ার সব হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীরা নওয়াপাড়া ইন্সটিটিউট চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে আবদুস সালাম রাজিব নামের একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar