1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেসবুক পোস্টে মন্তব্য লেখার জেরে সংঘর্ষে ছুরিকাঘাতে মৃত্যু ৩, আহত ৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফেসবুক পোস্টে মন্তব্য লেখার জেরে সংঘর্ষে ছুরিকাঘাতে মৃত্যু ৩, আহত ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

কাপাসিয়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে মন্তব্য লেখার জের ধরে দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষে ছুরিকাঘাতে ৩ জনের মৃত্যু এবং ৪ জন  আহত হয়েছেন ।

শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন-  নাঈম (১৯), ফারুক হোসেন (২০) ও রবিন (১৫)। এরা সকলেই কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের বাসিন্দা।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম  জানান, বলেন, শীতলক্ষ্যা নদীর নরসিংদীর পার এলাকার একজন ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন। সেই পোস্টে শীতলক্ষ্যা নদীর অপর পারে গাজীপুরের কাপাসিয়া প্রান্তের কয়েক যুবক সেই পোস্টের বিরোধিতা করে সেখানে কমেন্ট করেন।

এর জেরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের যুবকেরা কাপাসিয়ার আড়াল গ্রামের এমপিএম অ্যাপারেলস কারখানার পাশে জড়ো হয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাত ও হামলার ঘটনায় কমপক্ষে ৭ থেকে ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোরে নাঈম ও ফারুকের মৃত্যু হয়।

ওসি জানান, আহত আরো দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আজ রবিবার সকালে রবিনের মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar