1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়ায় চলছে হোটেল-রেস্টুরেন্টে ধর্মঘট - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নওয়াপাড়ায় চলছে হোটেল-রেস্টুরেন্টে ধর্মঘট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৫১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার প্রাণকেন্দ্র নওয়াপাড়া শহরের খাবার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে চলছে ধর্মঘট।

সন্ত্রাসীরা শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়ার সাতক্ষীরা প্লাসের দুই শ্রমিককে মারধরের ঘটনায় হোটেল শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়। নওয়াপাড়া হোটেল কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শনিবার সকাল থেকে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীরা যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেছে।

কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ জানান, শুক্রবার সন্ধ্যায় সাত্ক্ষীরা প্লাসের কর্মচারী ইমদাদুল ইসলাম ও রিপন গাজীকে সন্ত্রাসীরা বেদম মারপিট করে এবং পাশের বিসমিল্লাহ হোটেলে গিয়ে সেই হোটেলের কতিপয় কর্মচারী ও মালিককেও তারা লাঞ্ছিত করে। এর প্রতিবাদে আমরা শনিবার দিনব্যাপী নওয়াপাড়া শহরের সকল হোটেল-রেস্টুরেন্টে কাজ বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন করছি।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে আবদুস সালাম রাজিব নামের একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar