1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উলিপুরে পল্লী বিদ্যুতের ডিজিএম'র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উলিপুরে পল্লী বিদ্যুতের ডিজিএম’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের উলিপুরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সােহানুর রহমান সােহান’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অর্জুন কুমার নামে এক গ্রাহক গত ১০-০৩-২০২২ ইং তারিখে কুড়িগ্রাম জেলা প্রশাসক, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের অর্জুন কুমার কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের একজন আবাসিক গ্রাহক।যার হিসাব নং – ০২/৮৭৪/৭৩২৬ এবং মিটার নং- ০০২১৫২৭৮। পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক ১.৫০ কিঃ ওঃ লােডের অনুমােদন নিয়েবসতবাড়ির পাশে ১৫ শতক উঁচু জমিতে পানি দিয়ে আসছেন। কিন্তু গত ফেব্রুয়ারী-২০২২ ইং মাসে ১,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে। পরে ওই গ্রাহক উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে উপস্থিত হয়ে ডিজিএম’র কাছে জরিমানার বিষয়ে জানতে চাওয়ায় তার সাথে অসদ আচরন করেন।

এ বিষয়ে বুধবার(১৬ মার্চ) বিকেলে উলিপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সােহানুর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি) নির্দেশনা অনুযায়ী যদি কোন আবাসিক মিটার থেকে চাষাবাদ করতে হয়, তাহলে সংশ্লিষ্ট অফিসের অনুমোদন সাপেক্ষে সেটা করা যায়। কিন্তু কোন বিদ্যুৎ বিলের উপরে যদি ১.৫ কিংবা ২ কিঃ ওঃ লােড থাকে, তার মানে এই নয়, সে জমিতে পানি দিতে পারবে, জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে অফিসের অনুমোদন নিতে হবে। অভিযোগকারীর জমিতে পানি দেওয়ার অনুমোদন না থাকায় তার জরিমানা করা হয়েছে। অফিসে এসে তিনি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। যদি ওই গ্রাহক অনুমোদনের কাগজপত্র দেখাতে পারে, তাহলে তার জরিমানা বাদ দেওয়া হবে। ওই গ্রাহকের সাথে অসদ আচরনের অভিযোগটি ভিত্তিহীন।

এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, লিখিত অভিযোগটি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) মোঃ মহিতুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar