1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাগুরার আলোচিত স্কুল শিক্ষার্থী রাজিয়া হত্যার প্রধান আসামি আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মাগুরার আলোচিত স্কুল শিক্ষার্থী রাজিয়া হত্যার প্রধান আসামি আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৭৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শ্রীপুর ( মাগুরা ) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে হাটশ্রীকোল গ্রামের আলোচিত স্কুল শিক্ষার্থী রাজিয়া খাতুন হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তারের  করেছে র‍্যাব ।

সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৬ এর কোম্পানী প্রধান লে: কমান্ডার এম নাজিউর রহমান ।

উপজেলার হাটশ্রীকোল গ্রামে কুমার নদের চরে রসুনের ক্ষেতে একা পেয়ে শিশুকে ধর্ষণ করে স্থানীয় হাসান শেখ। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে গলা টিপে হত্যা করা হয় রাজিয়াকে। এরপরও মৃত্যু নিশ্চিত করতে মরদেহের গলায় এলোপাতাড়ি পোচ দেয় ঘাতক হাসান।

শ্রীপুর থানা পুলিশ জানায়, ১৭ মার্চ বৃহস্পতিবার হাট-শ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে রাজিয়া বাড়ির পাশে নিজেদের আবাদকৃত রসূন ক্ষেতে গেলে হাসান শেখ একাকি পেয়ে মেয়েটিকে ধর্ষন করে। পরে ব্লেড দিয়ে গলাকেটে তাকে নির্মমভাবে হত্যার পর কুমার নদীর পাড়ে বাগানের মধ্যে ফেলে যায়। এ ঘটনার পরদিন দুপুরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটির লাশ উদ্ধার করে।

শিশু রাজিয়ার লাশ উদ্ধারের পরই ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব -৬। ঘটনার রহস্য উদ্ঘাটন ও ঘাতককে আটক করতে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরের দিনই শনিবার (১৯ মার্চ) একই গ্রামের ফজলু শেখের পুত্র হাসান শেখ(২৩) কে আটক করে র‍্যাব -৬।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাসান শেখ র‍্যাবের নিকট এসব স্বীকার করেছে। ধর্ষণের পর ধারলো ব্লেড দিয়ে গলা কাটে অভিযুক্ত আসামি। ঘটনা ছিলো পরিকল্পিত।

নিহতের বাবা মিখিজ শেখ (১৯ মার্চ) শনিবার হত্যার ঘটনায় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা করেন । এতে মো হাসানকে প্রধান ও একমাত্র আসামী হিসাবে দেখানো হয়। আসামি হাসান শেখ পেশায় নসিমন চালক। সে নিহতের বাড়ির অদুরেই তার বসবাস।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, নির্মম এই হত্যাকাণ্ডের পর পুলিশের বিভিন্ন তদন্ত দলের পাশাপাশি র‌্যাব সদস্যরা হত্যাকারিকে গ্রেফতারের চেষ্টা চালায়। অবশেষে র‌্যাব-৬ সদস্যদের হাতে গ্রেফতার হাসান শেখকে রবিবার পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar