1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্কুল ছাত্রী কে যৌন নিপিড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্কুল ছাত্রী কে যৌন নিপিড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৮১ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

মাগুরা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শিক্ষার্থীকে ভাতার কার্ড দেওয়ার কথা বলে একটি বাড়িতে নিয়ে যৌন নিপিড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মাগুরার মহম্মাদপুর উপজেলার এক ইউপি সদস্য কে আটক করেছে  পুলিশ।

আটক ইউপি সদস্য  ইসমাইল হোসেন মৃধা  মহম্মদপুর উপজেলার পারুয়ারকুল গ্রামের মৃত আওয়াল মৃধার ছেলে এবং বাবুখালী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মেয়েটির মা জানান, ইসমাইল মেম্বার কয়েক দিন আগে তাদের বাড়িতে গিয়ে জানান, স্কুলের মেয়েদের ভাতার কার্ড তৈরির দায়িত্ব সরকার এবার তাকে দিয়েছে। কিন্তু কার্ড করতে হলে মেডিকেল সার্টিফিকেট লাগবে। যে কারণে মেয়েকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। এ কথা বলে ইসমাইল মেম্বার রোববার সকালে মেয়ের সঙ্গে তাকে মোটরসাইকেলে চড়িয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে মেম্বার তাকে টিকিট কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রেখে ডাক্তারের কাছে যাচ্ছে বলে মেয়েকে নিয়ে যান। একপর্যায়ে সেখান থেকে শহরের হাজী সাহেব রোডে নিয়ে জনৈক সেলিনা আকতারের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় সে চিৎকার দিলে ইসমাইল মৃধা মেয়েটিকে ঘর থেকে বের করে দিয়ে নিজে পালিয়ে যায়। এ ঘটনার পর মেয়েটি স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পৌঁছে মায়ের কাছে বিস্তারিত জানায়। এরপরে থানায় অভিযোগ করার পরে মাগুরা সদর থানা পুলিশ সোমবার ( ২১ মার্চ) সকালে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন এর আলমখালী বাজার এলাকা থেকে অভিযুক্ত ওই  ইউপি সদস্য ইসমাইল হোসেন মৃধাকে আটক করে ।

মাগুরা সদর থানার ওসি মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar