1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শুধু মিরাজের বাড়ি নয়, গ্রামজুড়ে শোকের ছায়া - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শুধু মিরাজের বাড়ি নয়, গ্রামজুড়ে শোকের ছায়া

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৮৯ জন খবরটি পড়েছেন

নাজমুস সাকিব আকাশ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ধান খেতের মাঝে পড়ে আছে মিরাজ হোসেনের কাদা মাখা নিথর দেহ। দেহের পাশেই তেলের বোতল, কোদাল ও কাঁচি। মাদরাসা ছাত্র মিরাজ পবিত্র কোরআনের একজন হাফেজও। তাঁর কন্ঠে শোনা যাবে না আর মধুর কোরআন তেলাওয়াত। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে মুখরিত সময়ও হবে না পার। সবাইকে কাঁদিয়ে তিনি আজ চলে গেছেন বহুদূরে, না-ফেরার দেশে।

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বাসিন্দা মিরাজ হোসেন (১৯)। সোমবার (২১ মার্চ) এনায়েতপুর মাঠে তাঁর রহস্যজনক মৃত্যু হয়েছে। ইউপি সদস্য খাইরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজের বাবা এনায়েতপুর গ্রামের ইকবাল হোসেন। খাজুরা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

মিরাজের বোন রিক্তা খাতুন জানান, সোমবার সকাল ৯টায় মিরাজ ও ছোটভাই জাহিদ মাঠের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর মধ্যে মিরাজ যান মাঠের এক প্রান্তে ধান খেত পরিচর্যা করতে ও পানি দিতে। আর জাহিদ মাঠের অন্য প্রান্তে আরেকটি ধান খেতে বাবা ও বড়ভাই বিপুলের জন্য ভাত নিয়ে যায়। কাজ শেষে দুপুরে তাঁরা বাড়ি ফিরলেও মিরাজ বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা দেড়টার দিকে মাঠে ওই ধান খেতের মাঝে মিরাজের কাঁদা মাখা নিথর দেহ পড়ে থাকতে দেখেন ছোটভাই জাহিদ।

রিক্তা আরো জানান, তাঁর ভাইয়ের পিঠের একাংশ জুড়ে আগুনে পোড়ার মতো হয়ে গেছে। মাগরিব বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে, মিরাজের অকাল মৃত্যুতে শুধু তাঁর বাড়ি নয়, গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসছে। অস্বাভাবিক এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar