1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে ছুরিকাঘাতে ফুটপাতের ব্যবসায়ী নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজশাহীতে ছুরিকাঘাতে ফুটপাতের ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৭১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দোকান বসানোর জায়গা দখল কে কেন্দ্র করে ছুরিকাঘাতে  এক ব্যবসায়ী নিহত ও একজন আহত  হয়েছেন।

নিহত ব্যবসায়ী হচ্ছে – রিয়াজুল ইসলাম ( ২৩) এবং আহত হয়েছেন – মোঃ রিংকু ( ২১)।  তারা দুজন সম্পর্কে ভাই । আহত  রিংকু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে রাজশাহীর নিউমার্কেট গেটের সামনে ঘটনা টি ঘটে।

নিহত রিয়াজুল ও তার ভাই রিংকুর নিউমার্কেটের গেটের ফুটপাতে তাদের স্যান্ডেলের দোকান রয়েছে। এদের মধ্যে নিহত রিয়াজুলের বুকের বাম পাশে এবং রিংকুর পেটে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নিউমার্কেটের সামনের ফুটপাতাতে দীর্ঘদিন ধরে স্যান্ডেলের দোকান করে আসছিল রিয়াজুল ও তার ভাই রিংকু। সোমবার সন্ধ্যায় স্থানীয় রনি ও নাঈম নামের দুই যুবক নিজের তাঁতি লীগের কর্মী পরিচয় দিয়ে স্যান্ডের দোকান তুলে নিয়ে যাওয়ার কথা বলে রিয়াজুলকে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

ওসি বলেন, রাত ৯টার দিকে রনি ও নাঈম কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে রিয়াজুলকে ছুরিকাঘাত করে। এ সময় রিংকুট এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন। আর রিংকুকে হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়।নিহত রিয়াজুলের মরদেহ মর্গে রাখা আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar