1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২৩ নারী-শিশু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ২৩ নারী-শিশু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩৯ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাচারের শিকার হয়ে ভারতে প্রবেশ করার পরে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন  ২৩ নারী-শিশু। মঙ্গলবার (২২ মার্চ) বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা।

কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ দূতাবাসের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি ও ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বিকেল সাড়ে ৫টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

এ সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা উপস্থিত ছিলেন।

এরা হলেন- নড়াইলের আব্দুর রব মোল্যার মেয়ে রিপা খাতুন (১৯), একই জেলার ইসরাফিল শেখের ছেলে আলাউদ্দিন শেখ (১৫), প্রশান্ত বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (১৫), নজরুল সিকদারের মেয়ে জুলি খাতুন (৩০), নোয়াখালীর নুর ইসলামের মেয়ে তানিয়া আক্তার (১৯), বাগেরহাটের বেলাল শেখের মেয়ে হামিদা আক্তার (১০), একই জেলার মহসিন মোল্যার মেয়ে সাদিয়া খাতুন (১৬), হানিফ সর্দারের মেয়ে নুসরাত জাহান জান্নাতি (১১), মনির হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৮), আন্না তালুকদারের ছেলে জাকির তালুকদার (১৩), গোপাল বিশ্বাসের মেয়ে বিউটি মণ্ডল (২৪), নিহার মণ্ডলের ছেলে পার্থ মণ্ডল (৩), শরীয়তপুরের নুর হোসেন গাজির মেয়ে শান্তা আক্তার গাজি (১৬), মুন্সিগঞ্জের নওশিন রহমান (১৪), ঢাকার জামাল হোসেনের ছেলে নাঈম হোসেন (১১), খুলনার মুছা সর্দারের ছেলে মনির হোসেন (১০), একই জেলার আজিজুল গাজির মেয়ে ফাতেমা খাতুন (১২), শাহিন হোসেনের মেয়ে সুমনা আক্তার রিয়া (২০), ময়মনসিংহের আজিজুল হকের মেয়ে সুমাইয়া আক্তার (১৯), নরসিংদীর রবিউল আওয়ালের মেয়ে তাছলিমা আক্তার সেতু (১৭), লালমনিরহাটের মুকুল দাসের ছেলে হৃদয় দাস (১৫), জয়পুরহাটের সিরাজুল ইসলামের ছেলে হাসান মোহাম্মাদ (১৬) ও যশোরের মনিরামপুর এলাকার হযরত আলীর মেয়ে শিল্পী খাতুন (২৬)।

ভারতের কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ দূতাবাসের প্রথম সেক্রেটারী শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, এরা ভালো কাজের আশায় পাসপোর্ট ভিসা বাদে ভারতে  গিয়ে সেদেশের পুলিশের কাছে আটক হয়ে কারাভোগ করেন। পরে পশ্চিমবঙ্গ রাজ্যে আদালতের মাধ্যমে সুবায়ন, অলবেঙ্গলসহ বিভিন্ন শেল্টার হোমে ছিল। এরপর দুই দেশের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যেমে আজ দেশে ফেরে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ হোসেন বলেন, দের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ফেরত আসাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে থানায় আসার পরে থানার  আনুষ্ঠানিকতা শেষে তিনিটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar