1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লক্ষাধিক টাকা জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লক্ষাধিক টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওজন পরিমাপ মানদন্ড আইনের লঙ্ঘন ও মানসনদ না থাকার অপরাধে বাগেরহাটের শরণখোলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ( ২২ মার্চ)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী ও বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরিদর্শক রঞ্জিত মল্লিকের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরিদর্শক রঞ্জিত মল্লিক জানান, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযানের অংশ হিসাবে বাগেরহাটের শরণখোলায় বিএসটিআই ওজন পরিমাপ মানদন্ড আইন-২০১৮ ও বিএসটিআই আইন-২০১৮ এর বিধি অনুযায়ী ওজন পরিমাপ মানদন্ড না থাকার অপরাধে উপজেলার বান্ধাঘাটা এলাকার মেসার্স ভাইভাই এন্টারপ্রাইজের মালিক গোলাম মোস্তফাকে ৩০ হাজার, এরশাদ এন্টারপ্রাইজের মালিক এরশাদ তালুকদারকে ২০ হাজার, হাবিব এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান মুন্সিকে ২০ হাজার, মেসার্স সাত্তার এন্টারপ্রাইজের মালিক আ. সাত্তারকে ১০ হাজার টাকা ও রাজৈর বাসষ্ট্যান্ড এলাকার মেসার্স শুভ ফিলিং ষ্টেশনের মালিক মো. জামাল বয়াতীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পাঁচরাস্তা এলাকার ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে বিএসটিআইএর মান সনদ ও লোগো না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বিএসটিআই এর মানদন্ড আইন ও বিএসটিআই এর লোগো ব্যবহার না করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar