1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেনার দায়ে শিশু সন্তান বিক্রী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেনার দায়ে শিশু সন্তান বিক্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৪৬ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঋণগ্রস্ত থাকায় শিশু সন্তান কে বিক্রি করে দিয়েছেন এক দম্পতি। মঙ্গলবার বেদনাদায়ক এ ঘটনাটি ঘটনা ঘটেছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই বশির মজুমদারের  বাড়িতে ।

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া বশির মজুমদারের দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার।

বশির জানান, দুর্ঘটনার পরে ভাঙা পা জোড়া দিতে রড লাগানো হয়। কিন্তু টাকার অভাবে সেই রড খুলতে পারছেন না তিনি। বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে ঋণ আছে প্রায় ৫ লাখ টাকা। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে পারছেন না তিনি। তাই এক বছর  বয়সী কন্যাশিশু মিনাকে বিক্রি করে দেন। 

বিক্রি হওয়া শিশুর মা আছমা বেগম জানান, রোববার চাঁদপুর কোর্টে এফিডেভিডের মাধ্যমে শিশুকে বিক্রি করেন তারা। ঋণগ্রস্ত থাকায় শিশুকে বিক্রি করার সিন্ধান্ত নেন। এছাড়া তার স্বামী বশির মজুমদার অসুস্থ ও বেকার। 

জানতে চাইলে শিশুর বাবা বশির মজুমদার বিষয়টি এড়িয়ে যান। তবে মা আছমা বেগম নিশ্চিত করে বলেন, একজন শিক্ষকের মাধ্যমে ঢাকায় এক নিঃসন্তান পরিবারের কাছে কন্যাশিশুকে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মহসীন ফারুক বাদল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারটি শিশুসন্তান কে দত্তক দিতে একটি ফরম পূরণ করে পৌরসভাকে অবহিত করেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar