1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১২ ঘণ্টার মধ্যে বিক্রীত শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফেরাল পুলিশ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১২ ঘণ্টার মধ্যে বিক্রীত শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফেরাল পুলিশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৭৮ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঋণগ্রস্থ হয়ে বিক্রি করে দেয়া সেই শিশুকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার (২১ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জে  টাকার জোগাড় করতে নিজের ১৩ মাস বয়সী শিশুসন্তানকে বিক্রি করে দেয়ার খবর প্রকাশের পর গতকাল মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে তা নজরে আসার পর থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে সেই শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ সময় ফুল, ফল ও খেলনা দিয়ে তাকে বরণ করে নেন পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার শিশুর বাড়িতে গিয়ে বাবা ও মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন।  

খোঁজ নিয়ে জানা গেছে, জোবায়েরা আক্তার মিনা নামের ১৩ মাস বয়সী শিশুকে মাত্র এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন বাবা মো. বশির ও মা আছমা আক্তার ।

গত সোমবার দুপুরে চাঁদপুর নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে রাজধানীতে নিঃসন্তান এক দম্পতির কাছে সন্তানকে মাত্র এক লাখ টাকায় বিক্রির ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি শুরু হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশের একটি বিশেষ দলকে ঢাকায় পাঠানো হয়, যাতে মেয়েটিকে উদ্ধার করা যায়। এরই প্রেক্ষিতে বুধবার (২৩ মার্চ) ভোরে উপপরিদর্শক নাজিমউদ্দীনের নেতৃত্বে রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকার একটি বাসা থেকে শিশুকে উদ্ধার করা হয়।  

ওসি আরো জানান, পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে এই পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। তা ছাড়া অসহায় পরিবারের পাশে পুলিশ থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar