1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২২৮ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত সেলিম হোসেন (৪০) চাঁচড়া ডালমিল এলাকার ময়েন উদ্দিনের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আহত সেলিম হোসেনের স্ত্রী শামীমা আক্তার (৩১) বুধবার (২৩ মার্চ) ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামি করে মামলা করেন।

আসামিরা হচ্ছে চোরমারা দীঘির দক্ষিনপাড় আদর্শ পাড়ার গাফ্ফার মিস্ত্রির ছেলে লিমন হোসেন (২৫) চাঁচড়া ইসমাইল কলোনীর ঢ্যাপ পকেটমারের ছেলে সম্রাট (২৬) ও চাঁচড়া ডাল মিলের পশ্চিমপাশের হেলাল উদ্দিনের ছেলে মনির হোসেন মনি (২৩)।


হোসেনের স্ত্রী শামিমা আক্তার এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা তার মেয়েকে (১৩) বিভিন্ন সময় উত্যক্ত করতো ও আজেবাজে কথা বলতো। এ কারণে মেয়ে স্কুলের যেতে সাহস পেত না। মেয়েকে উত্যক্ত করতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়। সেলিম হোসেনকে খুন জখম করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। সেলিম হোসেন চাঁচড়া ডাল মিলের সামনে মাছের ব্যবসা করে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১ মার্চ রাতে কাজ শেষে চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে চাঁচড়া ডালমিল গদি মিন্ত্রি জাবেদ হোসেনের বাড়ির সামনে পৌছুলে আসামিরা ধারালো দা ও চাকু দিয়ে তার ওপর আক্রমন চালায়। সেলিম হোসেন সাথে ওই এলাকার মৃত বাবুর ছেলে মিলন (২৫) ছিলেন। তার সামনে আসামিরা সেলিমের শরীরের এলোপাতাড়ি দা দিয়ে কোপ দেয়। চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১৫/২০টি আঘাত করে। তার কাছে থাকা ব্যবসায়ীক সাড়ে ৫২ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন আহহ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar