1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যশোরে যুবলীগ কর্মী নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যশোরে যুবলীগ কর্মী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৮২ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে দলীয় প্রতিপক্ষ এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ও  এক জন কে আহত করেছে।

এরা হচ্ছেন- রুম্মান (৩১) ও আরিফ হোসেন শাকিল (৩০)।

নিহত রুম্মান শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারীর পুত্র এবং আরিফ হোসেন শাকিল একই এলাকার ড্রাইভার বাবুর পুত্র ।

শুক্রবার রাত ১১টার দিকে যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মান ও তার পক্ষের লোকজনের বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন শুক্রবার রাত ১১টার দিকে রুম্মানকে কুপিয়ে হত্যা করে। আহত শাকিলকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে। শাকিলের অবস্থা আশংকাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রুম্মান। হত্যাকারীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar