1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে প্রাইমারি স্কুল মাঠ দখল করে চলছে রাস্তা উন্নয়ন কাজ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে প্রাইমারি স্কুল মাঠ দখল করে চলছে রাস্তা উন্নয়ন কাজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩৫৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

 নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 অভয়নগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে  রাস্তা উন্নয়নের  কাজ করার খবর পাওয়া গেছে। 

উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের জয়খোলা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলছে পিচ গলানোর কাজ। জয়খোলা শেখ আবদুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে ১০হাত দূরে পিচ গলানো এবং তার সাথে খোয়া মেশানোর কাজ চলছে। পিচ পোড়া গন্ধে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিশুদের স্বাস্থ্য। স্বাস্থ্য ঝঁুকি নিয়ে চলছে পাঠদান। উড়ছে ধুলাবালি, শিক্ষার্থীদের নাক দিয়ে প্রবেশ করছে গন্ধযুক্ত বায়ু। স্বাস্থ্য ঝঁুকিতে আছে এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসা শিশু শিক্ষার্থীরা।

 সোমবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যেই চলছে নড়াইল টু নওয়াপাড়া রাস্তার পিচ জালানোর কাজ। বিভিন্ন প্রকার যন্ত্রপাতি, যানবাহন চলছে অহরহ। উড়ছে ধেঁায়া, ধুলোবালি শ্বাস নিতেই তা পৌঁছে যাচ্ছে ফুসফুসে। এমতবস্থায় বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

দেখার কেউ নেই বলে অভিযোগ করলেন একজন অভিভাবক। তিনি জানালেন, সব বাচ্চারা বিদ্যালয়ে আসলেও আমার বাচ্চা আগামীকাল থেকে স্কুলে আসবে না। 

ওই বিদ্যালয়ের প্রধান  চম্পাকলি জানান, আমরা উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে  বিষয়টি জানিয়েছি, সেখান থেকে কোনো প্রকার নির্দেশনা আমাদেরকে দেয়া হয়নি। তবে এই অবস্থায় শ্রেণি কার্যক্রম পরিচালনা করা আসলেই সম্ভবপর নয়। তাতে আমরা এবং শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝঁুকিতে পড়ব।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকুমার বিশ্বাস জানান, আমাদের অগোচরে মাঠের মধ্যে পাথর, পিচসহ অনেক ধরণের উপাদান রেখে যায়। তাদের  বঁাধা দিলে শুধুমাত্র মাঠের  দক্ষিণ পাশ ব্যবহার করার কথা বলে এবং স্কুলের উন্নয়নের কথা বলে। তিনি আরও জানান, আমাদের স্কুলের নাইটগার্ড না থাকায় স্কুলের বারান্দায় রাতে বখাটের আড্ডা চলে, তা ঠেকাতে আমাদের স্কুলের বারান্দায় গ্রিল দিয়ে আটকাতে হবে। সে কারণে  রাস্তার ঠিকাদার অর্থ সহায়তা করবেন এই আশায় মাঠে কাজ করার অনুমতি দিয়েছি।

বিষয়টি সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদ করিম জানান, বিষয়টি উর্ধতন মহলে জানানো হয়েছে। আশা করছি, দুই একদিনের মধ্যেই বিদ্যালয়ের মাঠটি পরিস্কার হবে।  

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার  মেজবাহ উদ্দীন জানান, বিষয়টি শুনে স্কুল মাঠ থেকে মালামাল সরানোর জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar