1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিদেশি পিস্তল, গুলি, ম্যাগনিজসহ বেনাপোল পৌরসভার কাউন্সিলর গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিদেশি পিস্তল, গুলি, ম্যাগনিজসহ বেনাপোল পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২ এপ্রিল) ভোরে ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যশোর ডিবির ওসি রুপম কুমার কাউন্সিলর রাশেদ আলীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৮ মার্চ) অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বন্দর এলাকায় অর্ধশতাধিক বোমা হামলা চালায়। বোমা হামলায় আহত হন একজন পুলিশ সদস্যসহ ২০ জন শ্রমিক। এ ঘটনায় মোট তিনটি মামলা করা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ৩৬ জন। এদের মধ্যে রাশেদ আলী ১ নম্বর আসামি। মামলার পরপরই গা ঢাকা দেন তিনি।

কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারপিট, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বেনাপোলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোমা হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে সাত আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, এ মামলার প্রধান আসামিসহ এখনো পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ফুটেজ দেখে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar