1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাভারে কিশোরগ্যাং সদস্যকে কুপিয়েছে অপর গ্যাংয়ের সদস্যরা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাভারে কিশোরগ্যাং সদস্যকে কুপিয়েছে অপর গ্যাংয়ের সদস্যরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি। ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাভারে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। এবার পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাং এর এক  সদস্যকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করেছে অপর একটি গ্যাংয়ের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে ৮ই এপ্রিল শুক্রবার রাত নয়টার দিকে সাভারের শিমুলতলা সিআরপি রোড এলাকায়। এ ঘটনায় আহত কিশোর আমিন (১৪) শিমুলতলা এলাকার স্থানীয় চা দোকানী‌ আব্দুল লতিফের ছেলে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে সবাই মসজিদে তারাবির নামাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সিআরপি রোডের শিপনের মুদি দোকানের সামনে পাশের জুতার কারখানার গলি থেকে ইয়াসিন হৃদয়ের নেতৃত্বে জড়ো হয় তার গ্যাংয়ের সদস্যরা। এ সময় শিমুলতলার দিক থেকে দৌড়ে এসে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় আরেক গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় ও পাশের এলাকা থেকে আসা কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিশোরগ্যাং সদস্য মোহাম্মদ আমিনের পিঠে ছুরিকাঘাত করে ও দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় পার্শ্ববর্তী শাহীবাগ এলাকার পাপ্পু, হাবিব, অনিক মুন্নাসহ অপর কিশোর গ্যাং সদস্যরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত আমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও আহত কিশোরের রক্তমাখা জুতাসহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ।

এদিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখন কিশোর মোহাম্মদ আমিনের চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে তার পরিবার।

কান্না জড়িত কন্ঠে আহত মোহাম্মদ আমিনের মা রিনু বেগম বিডি টেলিগ্রাফকে বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। আমার ছেলেকে যারা এভাবে কুপিয়ে জখম করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বিডি টেলিগ্রাফকে বলেন,পরিবারের মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar