1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিকরগাছায় মসজিদের ইমাম কে চাকরি থেকে অব্যাহতি,সংঘর্ষে আহত ১০ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঝিকরগাছায় মসজিদের ইমাম কে চাকরি থেকে অব্যাহতি,সংঘর্ষে আহত ১০

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৮৬ জন খবরটি পড়েছেন

ঝিকরগাছা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মসজিদের ইমাম কে চাকরি থেকে অব্যাহতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজের সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন মুসল্লি আহত হয়েছেন।  

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামে আতিয়ার রহমান খান ফুরকানিয়া মাদরাসা ও মসজিদে ঘটনাটি ঘটে।      

এ ঘটনায় আহতরা হচ্ছেন- দেউলি গ্রামের আব্দুল্লাহ আল মামুন(৪৫), নুর হোসেন (৫৫), শাহিনুর(৩৫), হযরত গাজি (৫৪), বিসারত হোসেন (৫০), রোকন(২৮), বিল্লাল হোসেন(৩৬), মাসুম হোসেন(৪০), আরিজুল(২৮)

আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রায়হান কবীর বলেন, আহতদের ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে।

আহতদের সাথে কথা বলে জানা গেছে, মাওলানা আব্দুর রউফ ২২ বছর ধরে ওই মাদরাসা ও মসজিদের ইমামতি করছেন। তিনি এপর্যন্ত সকল উন্নয়ন কর্কান্ড করেছেন। অথচ মসজিদ কমিটির সভাপতি আলী কদর খান,  সম্পাদক তার ভাই মজিদ খান গত দুই দিন আগে বিনা কারণে মসজিদের ইমাম মাওলানা রউফকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে আসেন। ইমামের চাকুরির কথা তুললে হামিদ খান ও আলী কদর খান খুবই বাজে ব্যবহার করেন। এসময় মুসল্লিরা প্রতিবাদ করলে খা-পরিবারের লোকজন এসে হামলা করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দশজনকে আহত করে। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, মসজিদের ইমামকে নিয়ে বিরোধে দুই পক্ষের মারপিটে কয়েকজন আহত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar