1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৩১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও ট্রলির মালিক কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র নদের তীরে অভিযানে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের জামেরতল এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরবর্তী দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে আসছে একটি বালু মহল।
বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান। পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে জামেরতল এলাকায় পাইপসহ দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এ ঘটনায় ট্রাক মালিক সোহেল রানা ও সুমন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের জরিমানাসহ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar