1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটের রামপালে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাগেরহাটের রামপালে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২১৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের রামপালে ভাতিজার দায়ের কোপে তার চাচা মল্লিক দিদার নিহত হয়েছেন।

বুধবার রাত আনুমানিক ৯.০০ টায় এ ঘটনা ঘটে।

নিহত দিদার উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (গাববুনিয়া) গ্রামের মল্লিক ইউনুসের পুত্র।

এ ঘটনায় ২১ এপ্রিল বৃহস্পতিবার নিহতের বড় ভাই মল্লিক দেলোয়ার বাদী হয়ে ৪ জনকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আসামীরা হলেন, একই গ্রামের মল্লিক ছত্তারের পুত্র মল্লিক আবু বকার, মৃত মল্লিক আজিত এর পুত্র মল্লিক ছত্তার, মল্লিক ছত্তারের আরেক পুত্র মল্লিক ওসমান এবং পাশ্ববর্তী শোলাকুড়া গাজী মাহবুবুল আলমের পুত্র গাজী আরাফাত হোসেন।

আসামী আবু বকার এক্সিম ব্যাংক ফয়লা শাখায় কর্মরত।

ঐ ঘটনার পর রাতে ঘটনাস্থল থেকে নিহত দিদারের পরিবারের লোকজন মল্লিক ছত্তারকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে যে, বুধবার রাত আনুমানিক ৮.৩০ টার দিকে আসামী মল্লিক আবু বকার ও তার পিতা মল্লিক ছত্তার দা এবং লাঠি নিয়ে দিদারের বসত বাড়িতে প্রবেশ করে দিদারের উপর অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে মল্লিক আবু বকার দা দিয়ে পেটে এবং পিঠে কোপ মারে এর ফলে দিদার ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

এসময় সেখানে তার এক ভগ্নিপতি শেখ মোতালেব সেখানে উপস্থিত ছিলেন।

তার ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২১ এপ্রিল বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়।

২১ এপ্রিল আসর বাদ তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দিন সাংবাদিকদের জানান যে, আসামীদের একজনকে আটক করা হয়েছে এবং বাকীদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar