1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাভারে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাভারে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৬৩ জন খবরটি পড়েছেন

শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসী। ঘটনার দিন সকালে আশুলিয়া থানায় জিডি করার পর সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মূহুর্তে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়া ইউনিয়নের দূর্গাপুর মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজার ৫৩ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বপূর্ণ জমিতে নির্মাণ কাজ শুরু করলে বাধা প্রদান করেন ভুক্তভোগীরা। শুক্রবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন । এরপর সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মূহুর্তে ভুক্তভোগী পরিবারের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত সন্ত্রাসীরা।

পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার্ড করেন।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার দূর্গাপুর এলাকার আলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া মন্ডল (৮০) এবং তার চার ছেলে হেলাল মন্ডল, আরমান মন্ডল, আশরাফ মন্ডল ও মিঠুন মন্ডল। গুরুতর আহতরা হলেন- একই গ্রামের দীনু মন্ডলের ছেলে সালাম মন্ডল, কালাম মন্ডল, সেলিম মন্ডল ও সেলিম মন্ডলের স্ত্রী বিউটি। প্রাথমিক ভাবে জানা গেছে, বিউটি বেগমের মাথায় আঘাত করা হয়েছে আর বাকিদের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক।

অভিযুক্ত মিঠুন মন্ডল বলেন, আমার বাবার উপরেই আগে তারা হামলা করেছে। আমার মা গুরুতর আহত। এখন অজ্ঞান। মাকে নিয়ে পঙ্গু হাসপাতালে যাচ্ছি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বিডি টেলিগ্রাফ  ২৪ডটকমকে বলেন, আমি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছি আহতদের দেখতে। দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar