1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দাফনের ৮ দিন পর কবর থেকে তোলা হলো মরদেহ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাফনের ৮ দিন পর কবর থেকে তোলা হলো মরদেহ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লাশ দাফনের ৮ দিন পর কবর থেকে তোলা হলো সীমার লাশ। ২৯ এপ্রিল শুক্রবার বেলা বারোটার দিকে কবর থেকে তোলা হয় সীমার মরদেহ। গত ২০ এপ্রিল বুধবার আপন ভাই জুয়েল কর্তৃক বোন সীমাকে হত্যার বিষয়ে জানা গেলেও অজ্ঞাত কারণে লাশ স্বাভাবিক মৃত হিসেবে কবরস্থ করা হয়।

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় মোবাইল ও নিজেদের মধ্যে ধার দেনার পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে ৮ দিন পূর্বে ২০ এপ্রিল ভাই-বোনের সংঘর্ষে আপন ভাই জুয়েল (২২) কর্তৃক ছোট বোন সীমা(১৪) কে হত্যা করা হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায় ।

এলাকাবাসী জানিয়েছে, গত ২০ এপ্রিল বুধবার কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ তিলাইয়ের খোঁচাবাড়ি গ্রামের আব্দুল হামিদ এর পুত্র জুয়েল (২২) তার আপন ছোট বোন সীমা (১৪) র সাথে মোবাইলে ছবি দেখাকে কেন্দ্র করে ও বিভিন্ন সময়ে ছোট বোন সীমার ধার দেয়া টাকা ভাই জুয়েলের কাছে চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়, এর একপর্যায়ে মারামারি থেকে হত্যার ঘটনা ঘটে ।

স্থানীয় বাসিন্দারা জানান, হত্যার আগের দিন তার বোনকে বিয়ের উদ্দেশ্যে লোকজন দেখতেও এসেছিল। কিন্তু সেদিন তাদের মধ্যে কী কারণে এ হত্যার ঘটনা ঘটে তা কেউ বিস্তারিত জানাতে পারেননি।

ঘটনার পর সেটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে তাকে কবরস্থ করা হয়। 

এ বিষয়ে স্থানীয় তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এ সম্পর্কে জানতে চাইলে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার কয়েকদিন পর মেয়ের ভাইকে গ্রেফতার করা হয়, আজকে লাশ উঠিয়ে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar