1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ৫২১ জন খবরটি পড়েছেন

কক্সবাজার প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এপিবিএন-১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান , সশস্ত্র লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১৫ জন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি দেশি বন্ধুক উদ্ধার করা হয়েছে।

এদের কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও হত্যাসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

আটকরা হচ্ছেন- ক্যাম্পের বাসিন্দা ফজল হকের ছেলে আকতার হোসেন (২০), জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (১৮), আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর (২০), আব্দুস সালামের ছেলে সাইফুর রহমান (১৮), মৃত আবু জাফরের ছেলে নুরুল আমীন (২৪), মিয়া হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন (১৯), মো. শমসের আলমের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩০), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রফিক (১৮), কামাল হোসেনের ছেলে খাইরুল আমীন (১৯) ও মৃত শহর আলীর ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২২)।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar