1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেপরোয়া ইজিবাইকের চাপায় প্রাণ গেলো সাকিব নামের এক শিশুর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বেপরোয়া ইজিবাইকের চাপায় প্রাণ গেলো সাকিব নামের এক শিশুর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪২১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় একটি বেপরোয়া ইজিবাইকের চাপায় প্রাণ গেলো সাকিব হাসান (৮) নামের এক শিশুর। রোববার (৮মে) সকাল ১০টায় শরণখোলা উপজেলার রায়েন্দা-রসুলপুর সড়কের খাদা হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত সাকিব হাসান খাদা গ্রামের মোঃ সুজন হাওলাদারের পুত্র । 

ওই গ্রামের ব্যবসায়ী নুরমেয়া হাওলাদার বলেন,রসুলপুর থেকে রায়েন্দাগামী একটি বেপরোয়া ইজিবাইক খাদা হাওলাদার বাড়ির সামনে এসে সাকিবের উপরে উঠিয়ে দেয় । এসময় সাকিব ওই গাড়ির নিচে পড়ে তিনটি চাকায় ঘুরতে থাকে । এর কিছুক্ষণ পরে সাকিব গাড়ির নিচ থেকে বের হলে তাকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই ।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোরশেদা আক্তার সুমি বলেন,শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে । এব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে । 

এদিকে এলাকাবাসী দক্ষিণ রাজাপুর গ্রামের সালাম ফরাজির ছেলে চালক সোলায়মান ফরাজির দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি জব্দ করেছে । 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar