1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘিওরে স্ত্রী ও ২ মেয়েকে গলা কেটে হত্যা,আটক স্বামী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঘিওরে স্ত্রী ও ২ মেয়েকে গলা কেটে হত্যা,আটক স্বামী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৬৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ঘিওর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় স্ত্রী ও ২ মেয়েকে গলা কেতে হত্যার অভিযোগে এক দন্ত চিকিৎসক কে  গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ মে) উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘাতক দন্ত চিকিৎসক আসাদুর রহমান রুবেল (৪০)ঘিওর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেক এর ছেলে। উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে তার দন্ত চিকিৎসালয় রয়েছে।  

নিহতরা হচ্ছেন- রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কথা আক্তার(১২)।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার( শিবালয় সার্কেল) নূরজাহান লাবনি, উপজেলা নির্বাহী অফিসার মো. হামিদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবসহ র‌্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. রিয়াজ উদ্দিন জানান, রুবেল গতকাল রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তার স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ ভোরে দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে হত্যাকাণ্ডের পর রুবেল পার্শ্ববর্তী ঢাকা আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। তিনি প্রাথমিক ভাবে হত্যার ঘটনা শিকার করেছেন।

অভিযুক্ত ব্যক্তি গ্রেফতারের পর “অকপটে সবার সামনে স্বীকার করেছে যে রাত সাড়ে তিনটার পর থেকে সে প্রথমে তার স্ত্রী, তারপর ছোট মেয়ে এবং তারপর বড় মেয়েকে হত্যা করেছে।

“কিভাবে হত্যা করেছে তার বিস্তারিত জানিয়েছে সে। প্রথমে তাদের মাথায় আঘাত করে দুর্বল করে ফেলা হয়, তারপর মুখে বালিশ চাপা দেয়া হয় এবং একদম শেষে জবাই করা হয়। ঠাণ্ডা মাথায় এই কথা বলে গেছে গ্রেফতারকৃত রুবেল”, জানান পুলিশ।

তাকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে নিহত লাভলী আক্তার এর ভাই মো. আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার করেছেন।

স্থানীয়রা জানান, রুবেল ও লাভলীর ভালোবাসার বিয়ে, দীর্ঘদিন যাবত তারা সুখে শান্তিতে সংসার করে আসছিল। পনের বছর যাবত রুবেল আঙ্গারপাড়া একই গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। কিন্তু বেশ কিছু যাবত সে ঋণগ্রস্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। পারিবারিক কলহ বাড়তে থাকে। গতকাল রাতে তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, রুবেল অনেক টাকা ঋণ গ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। যার দরুন এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar