1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫০২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুর রহমান(৩৮)কে আটক করেছে পুলিশ।

আটককৃত সাইদুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম চর সন্তোষ অভিরাম গ্রামের জরিপ উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তার দূর্গম চরাঞ্চল সন্তোষ অভিরাম(সুন্দরগঞ্জ,গাইবান্ধা সীমান্ত সংলগ্ন) এলাকায় উলিপুর থানার এসআই মামুনুর রশীদ, এসআই হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে কার্টুনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাইদুর রহমানকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী সাইদুর রহমানের বাড়িটি মাদক ব্যবসার মজুদ খানা হিসেবে ব্যবহার করে আটক এবং পলাতক আসামীরা একে অপরের সহায়তায় বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করছিলো।

এ ব্যাপারে বৃহস্পতিবার(১২ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar