1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুুড়িগ্রামে  গ্রিল কেটে চুরির ঘটনায় গ্রেফতার ২ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কুুড়িগ্রামে  গ্রিল কেটে চুরির ঘটনায় গ্রেফতার ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৩৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম সদরের পৌরসভা এলাকার কৃষ্ণপুর হাসপাতাল পাড়ায় তালা বদ্ধ বাসায় গ্রিল ভেঙ্গে চুরি ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সদরথানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- পৌরসভার নাজিরা সরকারপাড়া গ্রামের মৃত- ইসমাইল হোসেনের দুই পুত্র স্বপন ইসলাম ও সাদ্দাম হোসেন। তারা দুই ভাই।

বুধবার (১১ মে) সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শহরের রৌমারী পাড়া হতে স্বপন ইসলাম ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ লক্ষ ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার, অন্যান্য অলংকার এবং মালামাল উদ্ধার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার  বলেন, গত ১০মে বিকাল তিনটা থেকে পাঁচটা বাসায় কেউ না থাকার সুযোগে, মতিউল ইসলাম পিতা লুৎফর রহমান কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এর তালা বদ্ধ বাসায় গ্রিল ভেঙ্গে চুরি হয়। এ ঘটনায় সদর থানায় চুরি মামলা রুজু হয়।

তিনি বলেন, আসামীরা মাদকাসক্ত ও পেশাদার চোর, স্বপন এর নামে চারটি চুরি মামলা, সাদ্দাম এর নামে তিনটি  মামলা আছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় চুরি করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের আর কোন বৈধ পেশা নেই।

গ্রেফতারকৃতদের সদর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar