1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাওনা টাকা নিয়ে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাওনা টাকা নিয়ে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৭৮ জন খবরটি পড়েছেন

ফুলতলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রাম থেকে পাওনা টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী পিয়ারী বেগম। আহত পিয়ারী বেগম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টার দিকে যশোর জেলার অভয়নগর উপজেলার দত্তগাতী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব খন্দকারের ছেলে।

রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম জানান, তার স্বামী রকিবুল ও সে মোটরসাইকেলে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামে পাওনা টাকা আনতে মিলন মেম্বারের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে রাত ৮ টার দিকে রাস্তায় দু্ই যুবক তাদের গতিরোধ করে গুলি চালায়। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে  উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত  চিকিৎসক জানান, রাত ৯ টার দিকে রকিবুলের মুত্যু হয়।আহত বর্ষাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। 

ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম তার সদ্য বিবাহিত স্ত্রী পিয়ারী বেগমকে সঙ্গে নিয়ে আলকা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ফুলতলা উপজেলার পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর উপজেলার দত্তগাতী এলাকায় যাওয়ার সময় ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রীজের ওপর গেলে দু’জন যুবক তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই রকিবুলের মাথায় ও বুকে গুলি করে পালিয়ে যায়। এ সময় রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar