1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও মজুদঃ ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দুর্গাপুরে সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও মজুদঃ ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৩৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

রাজেশ গৌড়,দুর্গাপুর  প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুর্গাপুর বাজারে ভোজ্যতেল মজুদ পরিস্থিতিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর যৌথ অভিযান পরিচালনা করে।

রোববার দুপুরে উপজেলার  ঝাঞ্জাইল বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম।  এ সময় মোতালেব অয়েল মিলকে ৩৪০ লিটার বোতলজাত তেল খোলা সয়াবিন তেলের সাথে মিশিয়ে বেশি মূল্যে বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একইদিনে দুর্গাপুর পৌর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃ শাহ আলম   অভিযান চালান।  এ সময় পৌর বাজারের দীপ্ত এন্টারপ্রাইজ নামীয় রবি ঘোষের ডিলার পয়েন্টে  সয়াবিন তেলের  অবৈধ মজুদের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত ১১৮ লিটার তেল  উপস্থিত ভোক্তাদের মাঝে  বোতলের গায়ের রেট অনুযায়ী বিক্রি করা হয়। 

অভিযানে সহযোগিতা করেন  উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar