1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ইউএনও পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা দাবী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলায় ইউএনও পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা দাবী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করেছে একটি প্রতারক চক্র। শনিবার রাতে এবং রবিবার সকালে উপজেলা সদর রায়েন্দা, আমড়াগাছিয়া ও তাফালবাড়ি বাজারের মুদি ব্যাবসায়ীদের কাছে এ চাঁদা দাবী করা হয়।

রায়েন্দা বাজারের ব্যবসায়ী মোঃ ছরোয়ার হোসেন জানান, রবিবার সকাল ১১টা ৪০মিনিটের সময় ০১৬১০৪৬৯৮১০ নম্বর দিয়ে ইউএনও মোঃ নুর ই আলম সিদ্দিকির পরিচয়ে ফোন দেয়া হয় তাকে। এরপর ফোনে মোবাইল কোর্টের মাধ্যমে ভোজ্য তেলের গোডাউন চেক করার কথা বলে এক লক্ষ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদার টাকা ০১৬১০৪৬৯৮১০ নম্বরে নগদের মাধ্যমে এবং ০১৯৬৯৩৩৬৪৪৬ নম্বরে বিকাশ করতে বলা হয়। কিন্তু প্রতারক চক্রের কথায় তার সন্দেহ হলে ইউএনও মোঃ নুর ই আলম সিদ্দিকির সরকারি নম্বরে ফোন দিয়ে কথা বলেন ছরোয়ার হোসেন। ইউএনওর সাথে কথা বলার পরে তিনি বুঝতে পারেন ঘটনাটি প্রতারক চক্রের একটি ফাঁদ।

একই ভাবে আমড়াগাছিয়া বাজারের মুদি দোকানি জামাল জোমাদ্দার, তাফালবাড়ি বাজারে মনিরুজ্জামান বাবুল সর্দার, মোঃ নান্না হাওলাদার, আঃ জলিলসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে একইভাবে ২০ হাজার টাকা করে চাঁদা দাবী করে ওই প্রতারক চক্রটি। পরে স্থাণীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি ফাঁস হয়ে গেলে সতর্ক হয়ে যায় ব্যবসায়ীরা।

এব্যপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকি বলেন, ব্যবসায়ীরা আমার কাছে ফোন দিয়ে ঘটনাটি বলার পরে আমি সবাইকে কোন প্রকার টাকা না দেয়ার জন্য বলি। এছাড়া শরনখোলা ইউএিনও’র ফেইসবুক পেইজে সবাইকে সতর্ক থাকার জন্য এ সংক্রান্ত একটি পোষ্ট দেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar