1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে ধর্ষণের পর হত্যার অপরাধে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাগেরহাটে ধর্ষণের পর হত্যার অপরাধে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের চিতলমারীতে জাকিয়া আক্তার (১২)নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে কালিম শেখ (৩০) নামের যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মে) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ এসএম সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন।
একই সাথে আদালত আসামিকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

দন্ডাদেশ প্রাপ্ত কালিম শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, ২০১২ সালের ১৮ মে বিকেলে জাকিয়াকে পাশ্ববর্তী কালিম শেখ তালশ্বাস খাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়। পরে তাকে বড়বাড়িয়া মধ্যপাড়া এলাকার নাজির শেখের পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে কালিম শেখ। পরে অনেক খোঁজাখুজি করে জাকিয়াকে না পেয়ে পরের দিন ভোরে ওই পরিত্যক্ত ঘর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ মে রাতে জাকিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কালিমকে আসামিকে করে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম হোসেন একই বছর ৩০ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষিদের স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত কালিমকে যাবজ্জীবন কারাদন্ড ও অন্য তিনজনকে খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌশুলী সিদ্দিকুর রহমান বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar