1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কালীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২২৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জমির সীমানায় শৌচাগারের চেম্বার নির্মাণকে কেন্দ্র করে ভাইপোর দায়ের কোপে নিহত হয়েছেন চাচা।

সোমবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জনতা ঘাতক হাবিবুল্লাহকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।

নিহত সাইফুল ইসলাম (৩২) কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।

সাইফুলের স্ত্রী বিলকিস বেগম জানান, মেয়ে মীম ও সজীবসহ তাকে বাড়িতে রেখে স্বামী সাইফুল কয়েক মাস আগে ভারতের তামিলনাড়ু–তে কাজ করতে যান। গত ৮ মে বাড়িতে ফিরে আসে।

বিলকিস বেগম আরো জানান. তার ভাসুর আব্দুস সামাদ গাজী তার অংশ অনুযায়ি সীমানা নির্ধারণ করে সেখানে বাড়ি ঘর বানিয়ে বসবাস করছেন। এরপরও তিনি তার জমি তাদের (সাইফুল) সীমানার মধ্যে আছে বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে বিরোধও হয়েছে কয়েকবার।

সোমবার বিকেল পাঁচটার দিকে তার স্বামী নিজের সীমানার মধ্যে শৌচাগারের হাউজ বানাতে গেলে ভাসুর সামাদ গাজী এসে শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করতে যান। এসময় শাবল ধরে ফেলে সাইফুল। চিৎকার শুনে তিনি ও তার বোন তানিয়া ঘটনাস্থলে ছুঁটে যান। কোন কিছু বুঝে ওঠার আগেই ভাসুর সামাদের ছেলে রতনপুর আইডিয়াল কলেজের স্নাতক পরীক্ষার্থ হাবিবুল্লাহ ধারালো রাম দা দিয়ে সাইফুলের পেটে কোপ দেয়। এতে সাইফুলের নাড়ি ভুড়ি বের হয়ে যায়।

মুমুর্ষ অবস্থায় সাইফু্ল কে মুকুল গাজী ও ছোবহান মোটর সাইকেলে করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভর্তি না করায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল পৌনে ৬টার দিকে সাইফুল মারা যায়। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক হাবিবুল্লাহকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ ঘাতক হাবিবুল্লাহকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, সাইফুলের লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar