1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশুলিয়ায়  চলন্ত বাসে ছিনতাইকালে গনপিটুনিতে এক ডাকাত নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আশুলিয়ায়  চলন্ত বাসে ছিনতাইকালে গনপিটুনিতে এক ডাকাত নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাভারের আশুলিয়ায় চলন্তবাসে যাত্রী সেজে উঠে ছিনতাই করার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় সাভার পরিবহন নামের একটি বাসে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে আহত হওয়ার পর তাকে আশুলিয়া থানা  পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এবিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলামউজ্জামান আসলাম বলেন, ‘রাতে আমরা খবর পেয়ে আশুলিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারী কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টারদিকে তার মৃত্যু হয়। নিহত ছিনতাইকারীর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছিল।’

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল রাশিদ বিডি টেলিগ্রাফ কে বলেন, ‘যাত্রীবেশে বাসে উঠে অজ্ঞাতপরিচয় তিন ছিনতাইকারী যাত্রীদের সব কিছু লুটে নিতে চায়। নবীনগর এলাকায় যাত্রীদের চিৎকার শুনে মহাসড়কে থাকা ট্রাফিক পুলিশের এসআই হেলাল দৌঁড়ে বাসে উঠে একজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। তবে বাসটি জব্দ করা সম্ভব হয়নি। পাশাপাশি ভুক্তভোগী কোনো যাত্রীকে এখন পর্যন্ত খুঁজে পাইনি বা কেউ অভিযোগ করেনি। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar