1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার  - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাগেরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৫৪৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় মোস্তফা শেখ নামের এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে ওই গৃহবধূ গ্রাম পুলিশের নামে থানায় মামলা করেন।

এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলিমুজ্জামান বলেন,জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃত ৪০ বছর বয়সী মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ঘনশ্যামপুর গ্রামে।

এজাহারে বলা হয়, সোমবার রাত ১০টার দিকে ঘনশ্যামপুর গ্রামে হারানো ছাগল খুঁজতে বের হন ওই গৃহবধূ,একা পেয়ে মোস্তফা তাকে ধর্ষণ করে। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোস্তফা পালিয়ে যান।

ওসি মুহাম্মদ আলিমুজ্জামান বলেন,এ ঘটনায় ওই গৃহবধূ মোস্তফাকে একমাত্র আসামি করে গতকাল থানায় ধর্ষণ মামলা করেন। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। শারীরিক পরীক্ষার জন্য বুধবার সকালে গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar