1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বিপাকে মোংলা বন্দর কর্তৃপক্ষ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বিপাকে মোংলা বন্দর কর্তৃপক্ষ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪২৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলা বন্দরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেশ কিছুদিন ধরে উচ্ছেদ অভিযান চালিয়ে আসছেন কর্তৃপক্ষ। বন্দরের জায়গায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মাণসহ নানা ধরণের ব্যবসা করায় এই অভিযান চালানো হচ্ছে। আর অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার জানান, বন্দর জেটির প্রধান গেইটের পাশে আসিফ নামের এক ব্যক্তি অবৈধভাবে দীর্ঘদিন দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। বন্দরের সৌন্দর্য নষ্ট হওয়ায় ওই জায়গা থেকে সরে যেতে তাকে একাধিকবার নোটিশও করা হয়। কিন্তু তিনি এ নোটিশের তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে আসেন।

এরপর বৃহস্পতিবার সকালে তার ওই ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করতে গেলে বহিরাগত লোক এনে অভিযানে বাঁধা দেয় তারা। এতে বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের (সিবিএ) কতিপয় অসাধু নেতাও যোগ দেন। এসব নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও বন্দরের পদস্থ কর্মকর্তা কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার জানান।
তিনি আরও বলেন, বন্দরের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে একটি কুচক্রী মহল বাঁধা দিচ্ছেন। তবে তাদের উচ্ছেদ অভিযান এতে বন্ধ হবে না বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar