1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১,আটক ৭ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১,আটক ৭

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৯৬ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুর ইসলাম (২৩) নামের একজন নিহত ও এক অন্তস্বত্তা নারীসহ ছয়জন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার(২৬ মে) রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আমজেদ হাওলাদারের মেয়ে তানিয়া বাদী হয়ে থানায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে রাতেই সাতজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের হাবিব,হাচান,মিজানুর,জসিম,মালেক,কহিনুর,মাহিনুর।
সংঘর্ষে নিহত ব্যক্তি দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের আমজেদ হাওলাদার, সুলতান, ইউসুফ, শারমিন, আমফুরতি,আলেয়া।

নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে আমজেদ হাওলাদারে সঙ্গে তাঁর ফুঁফাত ভাই ওয়াজেদ হাওলাদার বিরোধ চলছিল। একাধিকবার এই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়া স্থানীয় ভাবে শালিস বিচার হয়ওয়ার পরে কিছুদিন আগে জমিতে ইরি ধানের বীজ রোপন করে আমজেদ। ওয়াজেদ তার ছেলে হাবিব,ভাইয়ের ছেলে তারেকসহ ১৮/২০ জন বুধবার সকালে সেই জমির রোপনকৃত ধানের বীজ উঠাইতে থাকে । খবর পেয়ে আমজেদ ও তার ছেলেরা বাধা দিতে গেলে তাদেরকে দাও, রামদা, লোহার রড, জিআই পাইপ দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আহত নুর ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘এ ঘটনায় এজাহারভুক্ত এক নম্বর আসামীসহ সাতজনকে আটক করেছে। অভিযুক্ত অন্যদের আটকে অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar