1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় হরিণের চামড়া ও সিং রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ  - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলায় হরিণের চামড়া ও সিং রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২২৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।। শরণখোলায় দুইটি হরিণের চামড়া ও দুইটি সিং উদ্ধার করেছে বাগেরহাটের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার(২৬ মে) ভোররাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সৌদি প্রবাসি আবুল বাশার খানের একটি নির্মানাধীন বাড়ি থেকে ওই চামড়া ও সিং উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে একটি চক্র ওই চামড়া ও সিং রেখেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

বাগেরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরেশ হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শরণখোলার উত্তর রাজাপুরের নির্মানাধীন ওই বাড়ি থেকে দুটি চামড়া ও দুটি সিং উদ্ধার করা হয়। তবে উদ্ধারের সময় মনে হয়েছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এটি একটি ষড়যন্ত্র। একারনে ওই সোর্সকে আটকের চেষ্টা করা হচ্ছে।

আবুল বাশার খানের ভাই রহিম খান জানান, তারা তিন ভাই সৌদি প্রবাসি। তাদের প্রতিবেশী সুলতান মাষ্টারের ছেলে মিরাজ খানকে আমরা সৌদি নিয়ে যাই। সৌদি নেয়ার পরে আকামা নিয়ে তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জের হিসেবে আমাদের ফাঁসাতে এ কাজ করা হয়েছে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য হেলাল সর্দার জানান, দুই পক্ষের বিরোধ নিয়ে তিনি সালিস বৈঠক করেছেন। তবে হরিণের চামড়া রাখার বিষয়টি সন্দেহজনক। ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্ত জানান, এটি একটি ষড়যন্ত্র। আবুল বাশারকে ফাঁসাতে প্রতিপক্ষরা হরিণের চামড়া ও সিং রেখেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar