1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ভূ’মিহীন পরিবারকে উচ্ছেদে হামলা,আহত ১ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটায় ভূ’মিহীন পরিবারকে উচ্ছেদে হামলা,আহত ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২১০ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামে এক বিত্তশালী কর্তৃক একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের লক্ষ্যে হামলা চালিয়ে একজনকে জখম করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘটনাটি ঘটেছে উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামে।

আহত উত্তর কোমরপুর গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে মোঃ শহিদ গাজী বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

সরেজমিনে গেলে এলাকার প্রায় অর্ধ শতার্ধিক নারী-পুরুষ জানান, ইং ২০১৪ সালে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ আলীম কোমরপুর মৌজার ১৮৯খতিয়ানের ১০২দাগে ৩০ শতাংশ খাস জমিতে শহীদ গাজী সহ ৮টি অসহায় ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করেন। গত সাত বছর যাবত উক্ত ভূমিহীন পরিবার গুলো বরাদ্দকৃত জমিতে ঘরবাড়ি তৈরী করে র্নিবিঘ্নে বসবাস করে আসছিলেন।

কিন্তু অত্র খাস জমিতে অসহায় ভূমিহীন পরিবার গুলোর পূর্ণবাসন মেনে নিতে পারেননি খাসজমি সংলগ্ন বসবাস কারী বিত্তশালী মৃত আফসার আলীর ছেলে আঃ ছালাম গাজী(৫৫)।

আঃ ছালাম গাজী প্রায় সময় তার বসত বাড়ীর সংলগ্ন ভূমিহীন পরিবার শহীদ গাজীর বরাদ্দকৃত খাসজমি অবৈধ ভাবে দখলে নেওয়ার পায়তারা করছিল। যার প্রেক্ষিতে শুক্রবার ২৬ মে শহিদ গাজী তার বসত ঘর মেরামত করার সময় বেলা আনুঃ সাড়ে ১২টায় আঃ ছালাম, তার স্ত্রী আফরোজা খাতুন, ছেলে সাগর সহ বহিরাগত কয়েক জন লোক ভূমিহীন শহিদ গাজী ও তার স্ত্রী ফতেমা খাতুনের উপর হামলা করে ও বসত ঘর ভাংচুর  করে। এসময় আঃ ছালামের হেসু(দা) এর কোঁপে শহিদ গাজীর পেটের ডান দিকে গভীর ক্ষত সৃষ্টি হয়।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত শহীদ গাজীর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনার হুবহু বিবরন দিয়ে জানান, এ ব্যাপারে তিনি দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ব্যাপারে দেবহাটা থানার আফিসার ইন চার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি দ্রত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar