1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফরিদপুরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২১২ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।। জেলার নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার ছেলেকে দুর্বৃত্তরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে  উপজেলার নগরকান্দা-চর ছাগলদী সড়কে।

নিহত বাবু মোল্লা (৩৫) উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। বাবু মোল্যা পেশায় একজন ব্যবসায়ী।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান রোববার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন।  

স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে নিজবাড়িতে ফেরার সময় নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যক্ত ইটের ভাটার সামনে পৌঁছালে দুর্বত্তরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় ।  

পরে স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় হত্যা মামলা হয়েছে ।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar