1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাস্তায় লাশ রেখে অর্ধদিবস মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাস্তায় লাশ রেখে অর্ধদিবস মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৬২ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রাম জেলা সদরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খোকন ইসলাম (২২) বিড়ি শ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পি (২২) কে পিটিয়ে খুন করে ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযুক্ত যুবক খোকন পৌরশহরের মাটিকাটা মোড়ের মৃত বোবা নজির এর পুত্র। তিনি ফ্যাক্টরির মালিক আল্বহাজ পনির উদ্দিন আহমেদ এর মামাতো ভাই।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে নিহত যুবকের মৃত দেহ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে রেখে টায়ার জ্বালিয়ে অর্ধদিবস রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী । পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হলে এক মহিলাসহ ৪ জন গুরুতর আহত হন ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধদিবস সড়ক অবরোধ থাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে ।

সড়কে মরদেহ রেখে বিক্ষোব

এদিকে, বাপ্পি হত্যার ঘটনায় তাঁর মা বিউটি বেগম বাদী হয়ে অভিযুক্ত খোকনকে আসামী করে সোমবার রাতে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। তবে পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত আসামী গ্রেফতার করতে পারেনি।

বিউটি বেগম বলেন, ‘আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখানে প্রভাবশালী মহলের ক্ষমতা থাকায় পুলিশ এখন পর্যন্ত আসামীকে আটক করতে পারেনি। আমার ছেলে হত্যার বিচার চাই।’

লাশ নিয়ে স্বজনদের সড়ক অবরোধ প্রসঙ্গে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, পুলিশের লাঠিচার্জের বিষয়টি সঠিক নয়। আমাদের পুলিশ তাদের থেকে দূরে আছে। জনপ্রতিনিধিদের দিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা চলছে।’

আসামী আটকের বিষয়ে তিনি আরো বলেন,’ আসামী যতই প্রভাবশালী হোক না কেন। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। হত্যাকান্ডের বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

উল্লেখ্য, নিহত বাপ্পি পৌরশহরের চৌধুরী পাড়ার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar