1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেমিকাকে নিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক,মুচলেকায় মুক্ত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক,মুচলেকায় মুক্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৫৫ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রেমিকাকে নিয়ে পালানোর পথে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে মিজানুর রহমান রুবেল (২২) নামে একজনকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই তরুণী ও তার চাচাতো ভাইকেও থানা হেফাজতে নেওয়া হয়।

মঙ্গলবার (৭জুন) সকালে আটককৃতরা মুঠোফোনে জানায়, সোমবার (৬ জুন) বিকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কলেজ রোড বাস¯ট্যান্ড থেকে মির্জাগঞ্জ থানার এস আই আবুল কালাম তাদের আটক করে থানায় নিয়ে যায় বলে । পরে পরিবারের লোকজন আসলে রাত সাড়ে ১১ টার দিকে মুচলেকার মাধ্যমে মুক্ত হন তারা।

আটককৃত রুবেল পার্শ^বর্তী বরগুনা জেলার সদর উপজেলার আয়লা গ্রামের বাবুল দফাদারের ছেলে। প্রেমিকা তামান্না ওই গ্রামের সৌদি প্রবাসী কবির দফাদারের মেয়ে ও আয়লা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং ওই তরুণীর চাচাতো ভাই মোঃ ওমর ফারুক।

আটককৃতদের সাথে কথা বলে জানা যায়, রুবেলের সাথে তামান্নার ৫ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। পরিবার থেকে মেনে না নেওয়ায় তারা পালিয়ে বিয়ে করার জন্য বরিশাল যাওয়ার উদ্দেশ্যে চান্দাখালি বাস¯ট্যান্ড থেকে গাড়িতে ওঠে। মেয়ের চাচাতো ভাই ওমর ফারুক ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে ওই একই গাড়িতে উঠে তাদেরকে দেখতে পায় এবং তার কাকিকে মুঠোফোনে কল করে জানান। পরে তারা সুবিদখালী বাস¯ট্যান্ডে পৌঁছালে সেখানে নামলে চাচাতো ভাইয়ের সাথে তাদের ধস্তাদস্তি হয় এসময় এস আই আবুল কালাম তাদেরকে আটক করে।

তামান্নার মা জানান, আমার মেয়ে তামান্না একটি ছেলের সাথে বরিশাল যাওয়ার সময় আমার ভাতিজা ওমর ফারুক দেখতে পেয়ে আমাকে কল করে জানায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি পুলিশ তাদেরকে আটক করে মির্জাগঞ্জ থানায় নিয়ে গেছে। পরে আমরা থানায় চলে আসি এবং রাত সাড়ে ১১ টার দিকে কিছু খরচ দিয়ে মুচলেকার মাধ্যমে তাদেরকে মুক্ত করি।

আটকের বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার এস আই আবুল কালামের মুঠোফোনে একাধিকবার কল করলে ফোন রিসিভ করে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কেটে দেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের বয়স হয়নি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ওর বয়স ১৬ বছর কয়েক মাস তাই নারী শিশু আইন অনুযায়ী মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar