1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছিনতাইকারীর ছাতার ভেতরে মিলল এক লাখ টাকা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ছিনতাইকারীর ছাতার ভেতরে মিলল এক লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৬০ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ টাকা নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে এক ছিনতাইকারীকে পুলিশে দিয়েছেন জনতা।
রোববার (১২ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলার সুবিদখালী সোনালী ব্যাংক শাখা থেকে এক গ্রাহকের টাকা নিয়ে পলানোর সময় তাকে আটক করা হয়।

আটককৃত আলমগীর মৃধা (৪০) পার্শ্ববর্তী বরগুনা জেলার সদর উপজেলার গলাচিপা গ্রামের মৃত্যু আব্দুল কুদ্দুসের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের লেমুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (৬৭) সোনালী ব্যাংক শাখায় তাঁর মেয়েকে নিয়ে টাকা উত্তোলন করতে আসেন। দেড় লক্ষ টাকা তুলে ব্যাংকের ভেতরে চেয়ারে বসে গণনা করে এক লক্ষ টাকা বাম পকেটে রাখেন। তখন তাঁর পাশে আটককৃত ঐ ব্যক্তি বসেছিল।পরে বাকি টাকা গণনা করার সময় ওই ব্যক্তি পকেটে রাখা টাকা নিয়ে চলে যায়। গণনা শেষে বাকি টাকা পকেটে রাখতে গেলে টাকা না পেয়ে ব্যাংক থেকে বের হয়ে সিড়ির কাছে গিয়ে তাকে ধরে ফেলেন। এরপর তাকে ব্যাংকের ভিতরে নিয়ে এসে ব্যাংক ব্যবস্থাপকের রুমে নিয়ে গেলে তার হাতে থাকা ছাতার ভিতর থেকে ওই এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরে শাখা ব্যবস্থাপক তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

সুবিদখালী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান বলেন, টাকা নিয়ে পালানোর সময় ওই ব্যক্তিকে সাধারণ জনতা আটক করে ব্যাংকের ভিতরে নিয়ে আসলে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar