1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিষ দিয়ে ৬০ বিঘা জমির ঘেরের ১৪ লক্ষ টাকার মাছ নিধন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিষ দিয়ে ৬০ বিঘা জমির ঘেরের ১৪ লক্ষ টাকার মাছ নিধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৯৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

সাতক্ষীরা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে ৬০ বিঘা জমির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মৎস্যচাষীর প্রায় ১৪ লক্ষ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এতে সর্বশান্ত হয়ে গেছে ওই মৎস্যচাষী।

সোমবার (১৩ জুন) গভীর রাতে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের শুল্কীর বিলে ওই ঘটনা ঘটে।

সোমবার সকালে ঘটনাস্থলে সরেজমিনে যেয়ে দেখা গেছে, ৬০ বিঘা জমির মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ফলে মাছ মরে গেছে। মাছ ঘের হতে জাল দিয়ে তুলে ঘেরের উপরে রাখা হয়েছে। মাছের পাশে বসে কান্নাকাটি করছেন ঘের মালিকের স্ত্রী নাছিমা খাতুন।

ঘটনাস্থলে উপস্থিত আলিম, রশিদ, জাহিদ, মোস্তাফিজুরসহ আরো অনেকে বলেন, কৈখালি গ্রামের আমজাদ হোসেন, ইমান হোসেন, আনারুল ইসলাম এর সাথে আলী হোসেনের জমি-জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এ কারণে তারা রাতের আঁধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করতে পারে বলে আমাদের ধারণা।

লাবসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর ও ঘের মালিক আলি হোসেনের স্ত্রী নাছিমা খাতুন বলেন, আমার ছেলে জুলফিকার আলী আত্মীয়ের বাড়ি থাকার কারনে ঘের পাহারা দেয়ার জন্য একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মুক্তাদির হোসেন রাতে ঘেরের বাসায় অবস্থান করে। রাত আনুমানিক ২টার দিকে মুক্তাদির আমার কাছে মোবাইল করে বলে যে মৎস্য ঘেরের মাছ পুকুরে লাফালাফি করছে। সংবাদ পেয়েই আমি ও আমার বউমা মুক্তি সুলতানা বাড়ি থেকে মৎস্য ঘেরের দিকে রওনা হই। মৎস্য ঘেরের বেঁড়িতে পৌঁছালে আমরা আমজাদ হোসেন, ইমান হোসেন, আনারুল ইসলামসহ ২-৩ জনকে ঘেরের বেঁড়ি থেকে দ্রুত নেমে যেতে দেখি। আমার ধারণা তারাই আমাদের ঘেরে বিষ প্রয়োগ করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাতক্ষীরা থানার এএসআই রওশন আলী সরকার বলেন, মৎস্য ঘেরে ভিষ প্রয়োগ সংক্রান্ত ব্যাপারে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষ প্রয়োগের ফলে কয়েক লাখ টাকার মাছ মারা হয়েছে। যে বা যারাই এ ঘটনার সাথে জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী বলেন, ঘটনাটি আমি শুনেছি। তদন্ত চলমান রয়েছে। ঘটনার তদন্ত করে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar