1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বাবার সাথে অভিমান করে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা  - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলায় বাবার সাথে অভিমান করে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৯২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় সপ্তম শ্রেণীতে অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে নানা বাড়ি বেড়াতে যেতে না দেয়ায় বাবার সাথে অভিমান করে তামান্না আক্তার (১৩)নামে ছাত্রী আত্মহত্যার করে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়ার কালিবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মো. ইয়াসিন ফকিরের কন্যা ও আমড়াগাছিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী তামান্ন আক্তার এর স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা গত ১৫ জুন শেষ হওয়ায় নানা বাড়ি বেড়াতে যাবার বায়না ধরে। কিন্তু জীবন জীবিকার তাগিদে তামান্নার বাবা নোয়াখালী অবস্থান করায় তামান্নার মা সামছুন্নাহার বেগম মেয়েকে বাবার অনুমতি নেয়ার কথা বলে। মোবাইল ফোনে তামান্না বাবার সাথে যোগাযোগ করলে তিনি বাড়িতে আসলে তারপরে বেড়াতে যাবার কথা বলায় অভিমানে ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

নিহতের মা সামছুন্নাহার বেগম বলেন, সকাল ১০টার দিকে তামান্নাকে বাড়িতে রেখে স্থানীয় আমড়াগাছিয়া বাজারে সাংসারিক কেনা কাটা করতে যাই। প্রায় আধা ঘন্টা পরে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে তাকালে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে, প্রতিবেশীদের সহযোগীতায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আসল রহস্য উদঘাটন হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar