1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় গরু চুরি করে পালাতে গিয়ে নারীসহ ৩ জন আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলায় গরু চুরি করে পালাতে গিয়ে নারীসহ ৩ জন আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৪৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় গরু চুরি করে পালানোর সময় নারীসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে। যার ম্যল্য প্রায় এক লাখ টাকা।

শনিবার (১৮ জুন) দুপুরে আটককৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

তারা হলেন, উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী হালিমা বেগম (৩৫), ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের নূরুল ইসলামের ছেলে ছরোয়ার হাওলাদার (৪০) ও ইদ্রিস হাওলাদার (৩২)।

শুক্রবার রাত ৯টার দিকে ধানসাগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গরুর মালিক হালিম মোল্লাসহ গ্রামবাসী তাদেরকে আটক করেন। পরে ওই তিনজনকে গরুসহ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, শরণখোলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। আটক তিন জন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। চক্রের সদস্য হালিমা বেগম ইনস্যুরেন্স কোম্পানির কর্মী পরিচয়ে গ্রামে গ্রামে ঘুরে কার গরু কোথায় থাকে সেই খবর সংগ্রহ করেন। এরপর দলের পুরুষ সদস্যদের কাছে জানালে তারা সময় সুযোগ বুঝে চুরি করেন।

পুলিশ পরিদর্শক সুব্রত কুমার জানান, আটক তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar