1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাজিরা পয়েন্টের কাছে দু'টি ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫০ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জাজিরা পয়েন্টের কাছে দু’টি ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সঙ্গে শিমুলিয়াঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা এক পিকআপচালক নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন বলে জানান জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান। রোববার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফেরিতে থাকা নিহত পিকআপচালক মোহাম্মদ খোকন শিকদার (৪০) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চিংবাখালী গ্রামের হারুন শিকদারের ছেলে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন ও নৌ-পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওয়ার শিমুলিয়াঘাট থেকে বেগম রোকেয়া শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে আসে। জাজিরা পয়েন্টের কাছাকাছি পৌঁছলে অপরদিক মাঝিরকান্দি থেকে ছেড়ে যাওয়া ফেরি সুফিয়া কামালের সঙ্গে প্রচণ্ড স্রোতের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় ফেরিতে থাকা এক পিকআপচালক গাড়ির চাপায় খোকন শিকদার নিহত হয়েছেন। আহতদের শরীয়তপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের বলেন, ফেরি দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মাওয়া নৌপুলিশ ক্যাম্পে রয়েছে। আইনি পক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar