রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় পাঁচ জন ওয়ারেন্টভূক্ত আসামীসহ আঠার জন কে আটক হয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-সাতক্ষীরা্র দেবহাটা উপজেলার ওয়ারেন্টভূক্ত কামটা গ্রামের মৃত মোনাজাত আলী সরদারের ছেলে জাহিদ হাসান (৩৫), একই উপজেলার শিমুলিয়া গ্রামের লুৎফর ঘরামির ছেলে মোঃ সালাউদ্দীন ঘরামি, কুলিয়া গ্রামের মৃত শরিফুল গাজীর ছেলে মোঃ কামরুল ইসলাম গাজী, সৈন্ন্যাস খোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে এনামুল হক সুমন, উত্তর কুলিয়ার কাউছার আলীর ছেলে হযরত আলী এবং রিকল মূলে অন্য ১৩ টি ওয়ারেন্টসহ নিষ্পত্তি করেন।
এদিন পুলিশ কর্মকর্তা এসএম জামিল আহমেদের (দেবহাটা সার্কেল) সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে অভিযানে অংশ নেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) শামীম হোসেন, এএসআই(নিঃ)আব্দুল আলীম, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ) শামীম হোসেন ।