1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাগ্নের ঘুষিতে মামার মৃত্যু ! - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভাগ্নের ঘুষিতে মামার মৃত্যু !

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২০১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভাগ্নের আঘাতে মামার মৃত্যুর অভিযোগ উঠেছে। ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের তেলীপাড়া গ্রামের গাবেরতলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, তেলীপাড়া গ্রামের মৃত হাসেব এর পুত্র মজিউল্লার সাথে তার আপন ভাগ্নে আসাদুলের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়ে ভাগ্নের ঘুষিতে তাৎক্ষনিক পড়ে গিয়ে মামা আহত হন ও পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব থেকে চার-পাঁচ হাত জায়গা নিয়ে মামা-ভাগ্নের দুই পরিবারে দ্বন্দ্ব চলে আসছিল। আদ্র আবহাওয়া ও বাতাসে ভাগ্নের একটি সুপারি গাছ মামার ঘরে পড়লে ২৩ জুন, বৃহস্পতিবার সেখানে পলিথিন লাগাতে যান মামা মজিউল্লা। এ নিয়ে বিকেলে দুই পক্ষের মধ্যে মামীর সাথে ভাগ্নে-বউয়ের দ্বন্দ্ব লাগলে মামা ও ভাগ্নে এগিয়ে আসে তাদের মধ্যেও কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে। হাতা-হাতির এক পর্যায়ে ভাগ্নে আসাদুলের ঘুষিতে মামা মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই তার মৃত্যু হয়।

স্থানীয় চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

হাসনাবাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ নূর জামালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মামা-ভাগ্নের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব থেকে এক পর্যায়ে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে, এর এক পর্যায়ে মামার মৃত্যু হয় বলে জেনেছি। মামার আগে থেকেই নাকি হার্টের সমস্যা ছিল বলেও জানতে পেরেছি।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ব্যাপারে জানতে চাইলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যপারে ছেলে আহছান হাবিব বাদী হয়ে থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসাদুল ও আল আমিনকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar